অর্ডিনো — রেস্টুরেন্ট POS সফটওয়্যার

চেনা গল্প

রাত ১১টা। রেস্টুরেন্ট বন্ধ, কিন্তু ক্যাশ মিলছে না।

  1. আগে

    সুমন ভাই তিনবার গুনলেন। ড্রয়ারে ৳২,৭৫০ কম। কোন বিল বাদ পড়ল — কেউ জানে না।

  2. অর্ডিনোতে

    প্রতিটি বিল সফটওয়্যারে ওঠে। শিফট শেষে অর্ডিনো নিজেই বলে দেয়, ড্রয়ারে কত থাকার কথা।

  3. এখন

    রাত ১১টায় ক্যাশ মেলে টাকায় টাকায়। খরচ? দিনে মাত্র ৳১৭ — এক কাপ চায়ের দামও না।

এবার আপনার গল্প বদলান ২৪ ঘণ্টার মধ্যে আমরা ফোন করব

  • কোনো কার্ড বা অগ্রিম টাকা লাগবে না
  • স্থাপন ও প্রশিক্ষণ ফ্রি
ফর্ম ছাড়াই এখনই সমাধান চান? WhatsApp ০১৮৪১-৫৮৮৭১৮ কল ০১৮৬৭-৮৯৬৯৯৩

আগে

খাতায় বিক্রি
৳৪২,৩৫০
ড্রয়ারে আছে
৳৩৯,৬০০
কম
− ৳২,৭৫০

মিলছে না — কেন, কেউ জানে না

অর্ডিনোতে

ড্রয়ারে থাকার কথা
৳৪২,৩৫০
গুনে পাওয়া গেল
৳৪২,৩৫০
পার্থক্য
৳০

মিলেছে — টাকায় টাকায়

উদাহরণ হিসেবে দেখানো হিসাব

৳১৭দিনে খরচ — চায়ের চেয়েও কম
৳০স্থাপন ও প্রশিক্ষণ খরচ
২৪ ঘণ্টাএর মধ্যে আমরা ফোন করি
অফলাইনইন্টারনেট ছাড়াই চলে

খাতা-কলম বনাম রেস্টুরেন্ট সফটওয়্যার — প্রতিটি ফাঁক বন্ধ

রেস্টুরেন্টে টাকা হারায় ছোট ছোট ফাঁক দিয়ে। অর্ডিনো প্রতিটি ফাঁক বন্ধ করে।

এখন যেভাবে চলে
অর্ডিনোতে
অর্ডারের স্লিপ হাতে হাতে যায়, হারিয়েও যায়
অর্ডার সঙ্গে সঙ্গে কিচেনের স্ক্রিনে
দিনশেষে ক্যাশ কম, কেউ জানে না কেন
ড্রয়ারে কত থাকার কথা, সফটওয়্যারই বলে
বিকাশের ভুয়া স্ক্রিনশট
TrxID যাচাই — এক TrxID-তে দুই বিল নয়
বাকি খাতায়, আদায় ভুলে যাই
বাকির খাতা ও SMS রিমাইন্ডার
মাসশেষে স্টক মেলে না
বিক্রির সঙ্গে স্টক নিজে কমে
ভ্যাট রিটার্নে রসিদ ঘাঁটা
মুশক ৬.৩ চালান এক ক্লিকে

রেস্টুরেন্ট POS, কিচেন ও স্টক — সব এক সফটওয়্যারে

বাংলাদেশের রেস্টুরেন্ট, ক্যাফে ও ফাস্ট ফুডের জন্য POS সফটওয়্যার। সব প্যাকেজে সব ফিচার।

সহজ POS বিলিং

  • ডাইন-ইন, টেকঅ্যাওয়ে ও ডেলিভারি
  • ক্যাশ, কার্ড, বিকাশ, নগদ, রকেট
  • বিল ভাগ, একত্র ও ডিসকাউন্ট

QR অর্ডারে দ্রুত সেবা

  • টেবিলের QR থেকে অতিথির অর্ডার
  • ওয়েটার ফোনেই অর্ডার নেন
  • ফোন থেকেই বিল পরিশোধ

কিচেন ম্যানেজমেন্ট

  • স্টেশনভিত্তিক কিচেন স্ক্রিন
  • প্রতিটি স্টেশনে আলাদা KOT
  • দেরি হলে টিকিট লাল

স্টক ও হিসাব নিয়ন্ত্রণে

  • রেসিপি ধরে স্টক নিজে কমে
  • অপচয় ও স্টক গণনা
  • স্টক কমলে মালিককে SMS

পাশে সরিয়ে আরও দেখুন →

  • মুশক ৬.৩, ৬.২ ও ৯.১
  • ক্যাশ শিফট
  • মালিকের মোবাইল রিপোর্ট
  • হাজিরা ও বেতন
  • বাকির খাতা
  • SMS ও WhatsApp
  • একাধিক ব্রাঞ্চ
  • অনলাইন ব্যাকআপ
  • যেকোনো প্রিন্টার

অর্ডিনো রেস্টুরেন্ট সফটওয়্যারের আসল স্ক্রিন

নতুন কর্মীও এক শিফটেই শিখে যান।

ছবিসহ মেনু, কম্বো, ঝালের মাত্রা — ডাইন-ইন, টেকঅ্যাওয়ে ও ডেলিভারি

রেস্টুরেন্ট সফটওয়্যারের দাম: মাসে ৳৫০০ — দিনে মাত্র ৳১৭

আগে ফ্রি ট্রায়াল, পছন্দ হলে তবেই প্যাকেজ।

সবচেয়ে জনপ্রিয়

স্টার্টার

একটি রেস্টুরেন্ট, একটি কাউন্টার

৳৫০০/মাস
☕ দিনে মাত্র ৳১৭
  • সব ফিচারসহ
  • ওয়েটারের ফোন ও ট্যাবলেট ফ্রি
  • স্থাপন ও প্রশিক্ষণ ফ্রি
  • যখন খুশি থামান
ফ্রি ট্রায়াল নিন

মাল্টি-ব্রাঞ্চ

একাধিক শাখার রেস্টুরেন্ট

৳১,০০০/মাস
🏢 প্রতি ব্রাঞ্চ
  • স্টার্টারের সবকিছু
  • সব ব্রাঞ্চ এক ড্যাশবোর্ডে
  • প্রধান কার্যালয় থেকে মেনু ও দাম
  • প্রতিটি ব্রাঞ্চের অনলাইন ব্যাকআপ
ফ্রি ট্রায়াল নিন

কাস্টম

যা যা লাগে, আপনার মতো করে

আলোচনা সাপেক্ষে
👑 সব ফিচার + বাড়তি কাজ
  • ফুডপান্ডা, পাঠাও ও পেমেন্ট API
  • নিজস্ব ওয়েবসাইট ও অনলাইন অর্ডার
  • বিশেষ ফিচার ও রিপোর্ট
  • হার্ডওয়্যার সেটআপ ও প্রশিক্ষণ
WhatsApp-এ কথা বলুন

পাশে সরিয়ে আরও দেখুন →

Foodpanda Pathao bKash

ফুডপান্ডা, পাঠাও, বিকাশ: আজই চালু — অর্ডার CSV থেকে তোলা ও TrxID যাচাই। সরাসরি API সংযোগ কাস্টম প্যাকেজে (প্ল্যাটফর্মের অনুমোদন লাগে)।

কাদের জন্য: বিরিয়ানি ও কাচ্চি হাউস, ক্যাফে, ফাস্ট ফুড, চাইনিজ, কাবাব ও গ্রিল, মিষ্টির দোকান ও বেকারি, পিৎজা শপ, ক্লাউড কিচেন, হোটেলের রেস্টুরেন্ট — ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কক্সবাজারসহ সারা বাংলাদেশে।

লোগোগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেডমার্ক; শুধু সামঞ্জস্য বোঝাতে দেখানো হয়েছে।

রেস্টুরেন্ট সফটওয়্যার নিয়ে সাধারণ প্রশ্ন

অর্ডিনো কী?
অর্ডিনো হলো বাংলাদেশের রেস্টুরেন্ট, ক্যাফে ও ফাস্ট ফুডের জন্য তৈরি একটি রেস্টুরেন্ট POS ও ম্যানেজমেন্ট সফটওয়্যার। এক সফটওয়্যারে বিলিং, টেবিলের QR অর্ডার, কিচেন ডিসপ্লে, স্টক, মুশক ৬.৩ ভ্যাট, বিকাশ-নগদ যাচাই, কর্মীর হিসাব ও মালিকের রিপোর্ট। এটি উইন্ডোজ কম্পিউটারে চলে, সম্পূর্ণ বাংলায় ব্যবহার করা যায় এবং ইন্টারনেট ছাড়াই কাজ করে। তৈরি করেছে ঢাকার সফটওয়্যার প্রতিষ্ঠান SharpCodeIT।
অর্ডিনো রেস্টুরেন্ট সফটওয়্যারের দাম কত?
প্রতি কম্পিউটারে মাসে ৳৫০০ — অর্থাৎ দিনে মাত্র ৳১৭, এক কাপ চায়ের দামও না। একাধিক শাখা থাকলে মাল্টি-ব্রাঞ্চ প্যাকেজ — প্রতি ব্রাঞ্চ মাসে ৳১,০০০, সব শাখার হিসাব এক ড্যাশবোর্ডে। সব প্যাকেজে সব ফিচার আছে, আর ওয়েটারের ফোন বা ট্যাবলেট চালাতে আলাদা খরচ নেই। বিশেষ ফিচার, ওয়েবসাইট বা হার্ডওয়্যারসহ সম্পূর্ণ কাস্টম প্যাকেজের দাম আলোচনা সাপেক্ষে।
ছোট রেস্টুরেন্ট বা ক্যাফের জন্য কি উপযোগী?
হ্যাঁ। একটি কম্পিউটার আর একটি প্রিন্টার থাকলেই শুরু করা যায়। ছোট ক্যাফে, ফাস্ট ফুড, বিরিয়ানি হাউস থেকে শুরু করে একাধিক শাখার চেইন — সবাই একই সফটওয়্যার ব্যবহার করে। স্থাপন, মেনু তোলা ও প্রশিক্ষণ আমরা করে দিই।
মোবাইল বা ট্যাবলেটে কি চলে?
মূল সফটওয়্যারটি কাউন্টারের উইন্ডোজ কম্পিউটারে চলে। রেস্টুরেন্টের ওয়াই-ফাইতে যুক্ত যেকোনো ফোন বা ট্যাবলেট থেকে ওয়েটার অর্ডার নিতে পারেন, রান্নাঘরে কিচেন স্ক্রিন দেখা যায়, আর মালিক আজকের বিক্রি দেখতে পারেন — এর জন্য বাড়তি খরচ নেই।
ফ্রি ট্রায়াল কীভাবে পাব?
এই পাতার ক্যাম্পেইন ফর্মে নাম ও মোবাইল নম্বর দিন। আমাদের টিম ২৪ ঘণ্টার মধ্যে ফোন করে আপনার কম্পিউটারে অর্ডিনো চালু করে দেবে। কোনো কার্ড বা অগ্রিম টাকা লাগবে না।
ইন্টারনেট না থাকলে কি চলবে?
হ্যাঁ। সব তথ্য রেস্টুরেন্টের কম্পিউটারেই থাকে, তাই লোডশেডিং বা ইন্টারনেট না থাকলেও বিলিং, টেবিল ও কিচেন স্ক্রিন চলতে থাকে। শুধু মাঝে মাঝে সাবস্ক্রিপশন যাচাই, অনলাইন ব্যাকআপ ও SMS-এর জন্য ইন্টারনেট লাগে — ইন্টারনেট ছাড়াও কয়েক দিন নিশ্চিন্তে চলে।
মুশক ৬.৩ ভ্যাট চালান কি প্রিন্ট হয়?
হ্যাঁ। প্রতিটি আইটেমে আলাদা ভ্যাট ও সম্পূরক শুল্ক দেওয়া যায়। মুশক ৬.৩ চালানে প্রতিটি লাইনের ভ্যাট, মোট টাকা কথায় (লাখ-কোটি হিসাবে) এবং BIN-সহ QR কোড থাকে। সঙ্গে আছে মুশক ৬.২ বিক্রয় রেজিস্টার ও ৯.১ ওয়ার্কশিট, যা ভুল BIN বা বাদ পড়া চালান নম্বর আগেই ধরিয়ে দেয়।
বিকাশ-নগদের টাকা কীভাবে মেলাব?
বিল দেওয়ার সময় ক্যাশিয়ার গ্রাহকের মেসেজ থেকে TrxID লেখেন — একই TrxID দিয়ে দুটি বিল কখনো পরিশোধ হয় না। দিনশেষে মার্চেন্ট স্টেটমেন্ট পেস্ট করলেই অর্ডিনো দেখিয়ে দেয় কোন পেমেন্ট মিলেছে, কোনটার টাকা আলাদা, আর কোনটা স্টেটমেন্টে নেই।
কর্মীরা টাকা সরালে কীভাবে ধরব?
রান্নাঘরে পাঠানো খাবার বাদ দেওয়া, সীমার বেশি ডিসকাউন্ট, রিফান্ড বা বিলে দাম বদলানো — সবকিছুতে ম্যানেজারের PIN লাগে। প্রতিটি শিফট শেষে ড্রয়ারে কত টাকা থাকার কথা তা মিলিয়ে কম-বেশি দেখায়। কার্যক্রমের লগ কেউ বদলালে ধরা পড়ে, আর বড় অসংগতি হলে মালিক SMS পান।
কোন প্রিন্টার চলবে?
উইন্ডোজের যেকোনো প্রিন্টার (বাংলাসহ), থার্মাল প্রিন্টার, নেটওয়ার্ক প্রিন্টার, সিরিয়াল পোর্টের প্রিন্টার ও PDF। ৫৮, ৭৬, ৮০, ১১২ মিমি রোল, A5, A4 বা নিজের মাপ — অটো-কাট, ক্যাশ ড্রয়ার খোলা আর কিচেনের প্রতিটি স্টেশনে আলাদা KOT প্রিন্ট।
মালিক কি বাসা থেকে হিসাব দেখতে পারবেন?
হ্যাঁ। অনলাইন ব্যাকআপ চালু থাকলে মালিকের মোবাইলে সব ব্রাঞ্চের লাইভ বিক্রি দেখা যায়। রেস্টুরেন্টের ওয়াই-ফাইতে QR স্ক্যান করলেই আজকের বিক্রি, ড্রয়ারের টাকা, বাতিল বিল, বাকি ও কম স্টক দেখা যায়। প্রতিদিনের সারসংক্ষেপও SMS-এ আসতে পারে।
ফুডপান্ডা, পাঠাও বা বিকাশের সঙ্গে সংযোগ হয়?
হ্যাঁ, দুইভাবে। আজই চালু: ফুডপান্ডা ও পাঠাও ফুডের অর্ডার CSV থেকে এক ক্লিকে তোলা যায়, আর বিকাশ-নগদ-রকেট-উপায়ের পেমেন্ট TrxID দিয়ে যাচাই ও স্টেটমেন্টের সঙ্গে মেলানো যায়। সরাসরি API সংযোগ: কাস্টম প্যাকেজে আমরা আপনার প্ল্যাটফর্ম বা মার্চেন্ট অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি যুক্ত করে দিই — এর জন্য প্ল্যাটফর্মের API অনুমোদন লাগে। NBR-এর EFD/SDC যন্ত্রও একইভাবে কাস্টম প্যাকেজে যুক্ত করা যায়।
কম্পিউটার নষ্ট হলে তথ্যের কী হবে?
অর্ডিনো নিজে থেকেই নিয়মিত ব্যাকআপ রাখে (চাইলে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত) এবং অনলাইনেও কপি পাঠাতে পারে। নতুন কম্পিউটারে ফোল্ডারটি কপি করলে বা অনলাইন থেকে ফেরত আনলেই আবার সব চালু।

আজ রাতেই ক্যাশ মিলুক

নাম আর মোবাইল নম্বর দিন — বাকিটা আমরা করে দেব। দিনে মাত্র ৳১৭।

ফ্রি ট্রায়াল নিন · ৳১৭/দিন
Need help finding the right service?